Saturday, April 18, 2020

বিশ্বনবী উম্মতের জন্য ৩টি দোয়া


হজরত দাউদ আলাইহিস সালামের সময়ে শনিবার ছিল আল্লাহর ইবাদাতের জন্য নির্ধারিত দিন। সে দিনের হুকুম অমান্য করায় আল্লাহ সে জাতির আকৃতিতে পরিবর্তন ঘটিয়ে বানরের আকৃতি করেছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়ায় আল্লাহ তাআলা তাঁর উম্মতের আকৃতি পরিবর্তনের শাস্তি রহিত করেছেন। বিশ্বনবী উম্মতের জন্য ৩টি দোয়া করেছেন। দোয়ায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-
. হে আল্লাহ! আমার উম্মতকে অন্যান্য উম্মতের ন্যfয় কোনো জন্তুতে পরিণত করো না। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন।
. হে আল্লাহ! অন্যান্য উম্মতের ন্যfয় আমার উম্মতকে সম্পূর্ণ ধ্বংস করো না। আল্লাহ তাআলা দোয়াও কবুল করেছেন।
. হে আল্লাহ! আমার উম্মতের মধ্যে যেন খুন-খারাবি, ঝগড়া-বিবাদ না হয়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেননি।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দোয়া থেকে বুঝা যায়,-আল্লাহ তাআলা তাঁর দোয়ার বরকতে উম্মতে মুহাম্মাদিকে আকৃতি পরিবর্তনসহ দুনিয়ার কঠোর শাস্তি হতে নাজাত দিয়েছেন।

বেশি চিন্তা করবেন না, চিন্তা থেকে অনেক রোগের সৃষ্টি হয়। আল্লাহ জ্ঞান,বুদ্ধি দিয়েছেন সেটা দিয়ে যতদুর পারা যায় সচেষ্ট থাকবো। ইনশাআল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। আর যদি হায়াত না থাকে তবে তো কথাই নাই।

No comments:

Post a Comment

Featured Post

Bears vs Bengals 2025: Comprehensive Preview, Team Insights, Stats & Prediction

  “Bears vs Bengals 2025: Comprehensive Preview, Team Insights, Stats & Prediction” https://expandeddistressclient.com/ngp3...